🌹পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র::প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ।🌹


 

 

 

 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো : ১×৪=৪

(ক) হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা— (১৭৫ / ১৫০ / ১৭০ / ২৫)।

(খ) শূরবীর ছিলেন একজন— (সর্দার / আদিবাসী রাজা / বনজীবী / যাত্রাশিল্পী)।

(গ) ‘বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে’– এখানে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদটি হল— (বট গাছের / ছায়া / অর্ধেক / পুকুর)।

(ঘ) বন্ধনীর ভিতর শব্দগুলির মধ্যে বিশেষ্য পদটি হলো– (রাজপুত্তুর / উত্তুরে / জলদি / আজগুবি)।

২। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো : ১×৪=৪

(ক) বৃষ্টি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে– (বৃষ + টি / বৃষ্ + তি / বক্স + টি / কোনোটিই নয়)।

(খ) ‘পরি + ছেদ’ এর শুনতে হবে— (পরিছেদ / পরিচ্ছেদ / পরচ্ছেদ / পরিচ্ছদ)।

(গ) কে শব্দের দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে (সকর্ম ক্রিয়া / অকর্মক্রিয়া / ক্রিয়াপদ / সমাপিকা ক্রিয়া) বলে।

(ঘ) একটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ হল– (খেলছে / কলকাতা / লাল ফুল / জনতা)।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৬=৬

(ক) গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?

(খ) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

(গ) হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল ?

(ঘ) এতোয়া নামটি কেন হয়েছিল ?

(ঙ) ব্যঞ্জন সন্ধি কাকে বলে ?

(চ) পদ কাকে বলে ?

৪। শূন্যস্থান পূরণ করো : ১×২=২

(ক) উৎ + জ্বল = ____________।

(খ) যে বাক্যের কর্ম থাকে না সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলি ________ ক্রিয়া।

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো ১টি) : ১×২=২

(ক) ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো ?

(খ) বিমলা কে সারাদিন কোন কোন কাজ করতে হয় ?

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো ১টি) : ১×২=২

(ক) ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন ?

(খ) বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.